লেখকদের প্রতি

উৎস মানুষ পত্রিকায় যে কেউ লেখা দিতে পারেন। লেখার বিষয় ও মান একমাত্র বিচার্য। লেখা পাঠাবার আগে নিন্মলিখিত বিষয়গুলি খেয়াল রাখবেন –

১) উৎস মানুষ কোন ধরণের লেখা ছাপে তা বোঝার জন্য আমাদের ওয়েবসাইট দেখতে হবে। সেখানে পুরোনো সংখ্যাগুলি দেওয়া আছে।

২) ইউনিকোড টাইপ করে পত্রিকার ইমেইলে লেখা পাঠাবেন। লেখা ১২০০ শব্দের ভেতর রাখতে হবে। তথ্য উল্লেখ করলে তার সঠিক সূত্র দেবেন।

৩) লেখা মনোনীত হলে ইমেইলে জানানো হবে। তবে কোন সংখ্যায় তা যাবে তা নির্দিষ্ট করে বলা যাবে না। লেখা সংক্রান্ত যাবতীয় বিষয় পত্রিকার ইমেইলে utsamanush1980@gmail.com জানাতে হবে। পূর্বপ্রকাশিত লেখা গ্রহণ করা হবে না। ফোন করে খোঁজ নেওয়ার দরকার নেই। লেখা মনোনয়নের সিদ্ধান্ত সম্পাদকমন্ডলীর।

৪) ঠিকানা, ফোন নম্বর ও ইমেইল আইডি দিতে ভুলবেন না।

উৎস মানুষ পত্রিকার গ্রাহক হবার নিয়ম

বছরে ৪টি সংখ্যা। বার্ষিক চাঁদা স্পীড পোস্ট খরচ সহ ২৫০ টাকা (কলকাতা) এবং ৩০০ টাকা (কলকাতার বাইরে) । বছরের যে কোনো সময় গ্রাহক হওয়া যায়। PNB -এর যে কোনো শাখায় টাকা জমা দিন অথবা অন্য যে কোনো ব্যাঙ্কের শাখা থেকে টাকা জমা দিন PNB কলেজ স্ট্রীট শাখায়। ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরণ নীচে দেওয়া হল - Punjab National Bank, College Street Branch, Kolkata 700 073, Account name: UTSA MANUSH Account No.: 0083010748838 IFSC NO: PUNB0008320 ফোন করে কিংবা ই-মেল করে আপনার ঠিকানা (পিনকোড ও ফোন নং সহ) এবং কোন মাস থেকে গ্রাহক হলেন অবশ্যই জানিয়ে দেবেন। বইমেলার স্টলে গ্রাহক করা হয়। গ্রাহক নবীকরণ একইভাবে করা হয়। স্পীড পোস্টে পত্রিকা পাঠানো হবে। Email: utsamanush1980@gmail.com